১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
সাহেদ আহমদ : দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমাদউদ্দিন খানসহ বিশ্বনাথ উপজেলা বিএনপি’র ৩৩ নেতাকর্মী আজ বুধবার (১১ নভেম্বর) হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন।
বিচারপতি আসাদুজামান বেঞ্চ থেকে বিএনপি নেতারা জামিন লাভ করেছেন বলে জানাগেছে।
জামিন প্রাপ্তরা হলেন উপজেলা বিএনপি নেতা আরব খান, জয়নাল আবেদীন, জানু মিয়া, পৌর বিএনপি নেতা আহেমদ-নূর উদ্দিন, আবদুর রহমান খালেদ, ফরিদ আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম হান্দু মিয়া, হিফজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম গোবিন্দ মালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, দৌলতপুর যুবদলের সভাপতি আব্দুর রউফ, যুবদল নেতা মিছবাহ খান, সুলতান খান, আবদুুল মুমিন কালু, আনোয়ার হোসেন, জাকির আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমেদ প্রবেল, সদস্য সুলতান মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, তেরাব আলী, জাহেদ, আতিনুর রহমান আতিকুর, দিলু মিয়া, বেলাল, মখলিছুর রহমান, রাশেদ মিয়া, লিফু মিয়া, রেজাউল করিম রাজু, সালমান, ছাইদুর রহমান, রুফু মিয়া।
উল্লেখ্য, ১৭ বছর পর গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি প্রার্থী এমাদ উদ্দিন খান।
১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মাছুখালি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। এমন অভিযোগ এনে পরদিন ৩০ অক্টোবর বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদী হয়ে ৩৫জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১২০ বিএনপির নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলা নং ২০।
ইতিমধ্যে এ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D