২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী এবং দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ২৩৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন বাইডেন। অন্য দিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।
দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪০টি রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বাইডেনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ডোনাল্ড ট্রাম্প।
এগিয়ে থাকলেও এখনো স্বস্তি পাচ্ছেন না বাইডেন। কারণ দুইজনের মধ্যে ভোটের ব্যবধান মাত্র নয়। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার মতো সর্বাধিক ইলেক্টোরাল ভোট থাকা রাজ্য জয় করেছেন বাইডেন। সেই হিসাবে অপেক্ষাকৃত কম ইলেক্টোরাল ভোট থাকা রাজ্যগুলো নিয়েই লড়াই করে যাচ্ছেন ট্রাম্প।
অন্য দিকে ‘ব্যাটল গ্রাউন্ড স্টেট’ বলে পরিচিত ছয়টি রাজ্যের ফলাফল প্রকাশ হওয়ার এখনও বাকি। তবে রাজ্যগুলোতে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D