মুসলিম ভোট : হিলারি ৭২, ট্রাম্প ৪ শতাংশ

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

Manual6 Ad Code

ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ৮৬ শতাংশ মুসলমান ভোটারই প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে অংশ নেবেন বলে জানিয়েছেন।

দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর) সম্প্রতি দেশব্যাপী জরিপের ফলাফল প্রকাশ করেছে।

Manual2 Ad Code

হিলারি বা ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে এই বিপুল সংখ্যক মুসলমান ভোটারের ভোট বেশ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ওই জরিপ অনুযায়ী, ৭২ ভাগ মুসলিম নাগরিক জানিয়েছে, তারা ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। অপরদিকে, মাত্র চার ভাগ মুসলিম ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

Manual2 Ad Code

ওই জরিপ অনুযায়ী, ৮৫ ভাগ মুসলমান বিশ্বাস করেন, কয়েক বছর ধরে ইসলাম ভীতি এবং ইসলাম বিরোধী অনুভূতি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইসলাম ও মুসলিমদের নিয়ে ট্রাম্পের বিদ্বেষমূলক মন্তব্য বর্ণবিদ্বেষকে আরো উস্কে দিচ্ছে।

Manual8 Ad Code

এদিকে, নিজেদের ইতিহাসের সবচেয়ে তিক্ত নির্বাচনের সাক্ষী হচ্ছে আমেরিকা। নজিরবিহীন তিক্ততার সৃষ্টি হয়েছে নির্বাচনী প্রচার চলাকালীন। এ বার আমেরিকা দেখছে নজিরবিহীন অশান্তি। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে রিপাবলিকান পার্টির কর্মী-সমর্থকরা ভোটারদের ভয় দেখাচ্ছেন বলে খবর। ভোটকেন্দ্রের সামনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে গোলমালের খবরও পাওয়া গেছে।

Manual4 Ad Code

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ কিন্তু এ বার তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে। আমেরিকার ভোটকর্মীরাও এ বারের নির্বাচন সামাল দিতে বেশ নাজেহাল হচ্ছেন বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code