|
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার ধানক্ষেত থেকে রাসেল (২০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার জাফলং এলাকার একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি সুনামগঞ্জের তাহিরপুর এলাকার বেতগড়া এলাকার সবুর আলীর ছেলে। সে ২০ দিন আগে জাফলংয়ে কাজের উদ্দেশ্যে আসে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর এলাকার মৃত শানুর মিয়ার পুত্র মেহেদী হাসান (২৫), একই উপজেলার আব্দুল জালাম মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩০), মো রইচ উদ্দিনের ছেলে সুলেমান মিয়া (৩৫), তরং এলাকার আব্দুস ছালামের ছেলে নজির হোসেন (২৮), এবং একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে শাহিদুল ইসলাম (২৬)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার রাতে কাজ শেষে রাসেল বাজারে এসে টেলিভিশন দেখতে যায়। এসময় তার সাথে থাকা ৫ জন ব্যক্তি জাফলংয়ের একটি ধান ক্ষেতে পাথর দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এরপর বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে রাসেল নিখোঁজ রয়েছে মর্মে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়রী করে রাসেলের বাবা। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ জাফলংয়ের একটি ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশ লাশের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
পরে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদসহ পুলিশের একটি টিম এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত সন্দেহে মেহেদি হাছানকে আটক করে।
তার দেওয়া তথ্যমতে বাকি ৪ জনকেও আটক করে পুলিশ।
তবে, পূর্ব শত্রুতার জেরে রাসেলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ এ ঘটনায় ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পিতা সবুর আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D