|
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
সাহেদ আহমদ : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা গত ১৩ অক্টেবার মঙ্গলবার রাতে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বরইকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ এনামুল হক এর সভাপতিত্বে ও ১ম সদস্য সাহেদুল ইসলাম বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাহেদ খান স্বপন।
উপস্থিত ছিলেন বরইকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য- মোঃ মকসুদ মেম্বার, আজমল আলী, হাবিবুর রহমান মাসুম, আওলাদ হোসেন, আজমল হোসেন, রুহেল আহমদ কালাম, মুশতাক আহমেদ, হেলাল আহমদ মামুন, আবু রায়হান রাজু, ইমরানুজামান ইমরান, জুবেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া খান বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। যারা দায়িত্ব পেয়েছেন তাদের নেতৃত্বে দলের কার্যক্রম আরো গতিশীল হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, পরিচিতি সভায় সর্বসম্মতিক্রমে তারিখ নিরর্ধান করে বরইকান্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D