|
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
সারাদেশে ছাত্রলীগের ধর্ষন ও সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ অক্টোবর) বিকালে পৌরশহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন সাবেক ছাত্রদল নেতা সাকেল আহমদ, সিলেট জেলা যুব জনতা দলের আহ্বায়ক জাহেদ হাসান সুমন খাঁ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন লিমন, পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, ছাত্রনেতা হানিফ আহমদ, পৌর ছাত্রদল নেতা ইকবাল হোসেন, গোলাপগঞ্জ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাজেদ আহমদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মারজান আহমদ, উপজেলা সদস্য রেদয়ান হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফনান আবেদি, আশরাফুল কবির, ছাত্রদল নেতা নাহিম, হাসান, হাবিব, ইমন, রাজেল, ডালিম, সাজেল, তানবির সহ নেতাকমী।
সংক্ষিপ্ত সভায় রায়হান হত্যাকাণ্ডকে ‘পুলিশি বর্বরতার চরম চিত্র’ বলে আখ্যায়িত করে বক্তারা বলেন, এই মর্মান্তিক ও জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D