দেশব্যাপী ধর্ষণ সহিংসতার প্রতিবাদে কে আই এন মানব কল্যাণ সংস্থার মানববন্ধন

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

দেশব্যাপী ধর্ষণ সহিংসতার প্রতিবাদে কে আই এন মানব কল্যাণ সংস্থার মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি বাজারে কে আই এন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ৬ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১১ অক্টোবর রোববার দুপুরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত মানবন্ধনে ডঃ আব্দুল জলিলের সভাপতিত্ব ও সংস্থার সহ সাধারণ সম্পাদক মইন উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সায়েদ আলী, সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী, আবু সালাম, আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, সালমান আহমেদ আমির, পারভেজ মিয়া, আনোয়ার হুসেন জুয়েল প্রমুখ। মানববন্ধনে বক্তরা দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ৬ দফা দাবি জানিয়ে বলেন, সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনা ন্যাক্কারজনক। বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ধর্ষণকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে সিলেটের পবিত্র মাটিকে কুলষিত করেছে তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট