সিলেটে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে পূবালী ব্যাংকের দেড় কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

সিলেটে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে পূবালী ব্যাংকের দেড় কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর

সিলেটে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে গতকাল (রোববার) বিভাগীয় সমাজ সেবা অধিদফতরকে দেড় কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সমাজ সেবা অধিদফতরের অধীন সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে গঠিত ‘আলোর পথে’ নামক সংস্থার অনূকুলে এ চেক হস্তান্তর করা হয়।
একই অনুষ্ঠানে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসনে হাফিজ মজুমদার ট্রাস্টের বৃত্তিমূলক কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
শহরতলীর খাদিমনগরে অবস্থিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে গতকাল (রোববার) বিকেলে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবালী ব্যাংক লিমিটেড এর মহিলা কলেজ শাখা, সিলেট এর ব্যবস্থাপক মোছা. জাকিয়া সুলতানা ও সমাজ সেবা কর্মকর্তা বেগম সানজিদা সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যুক্ত স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ফাহিম আহমদ ফারুক চৌধুরী ও রানা লায়লা হাফিজ, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হালিম চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী। এতে স্বাগত বক্তব্য দেন, বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক স›দ্বীপ কুমার সিংহ।
প্রধান অতিথির বক্তৃতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ¯্রােতে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে সরকারের সমাজসেবা মন্ত্রণালয়। আর সরকারের নানামুখী কার্যক্রমের পাশাপাশি বেসরকারী খাতের সহযোগিতা এমন কার্যক্রমকে দ্রুত সফল করে তোলতে পারে। তিনি সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে মোহাম্মদ জয়নুল বারী, সুশীল ও মানবিক সমাজ বিনির্মাণে সিলেট-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের অবদানের কথা উল্লেখ করে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসনে ’হাফিজ মজুমদার ট্রাস্ট’র বৃত্তিমূলক কার্যক্রমের মতো এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ফাহিম আহমদ ফারুক চৌধুরী পূবালী ব্যাংককে সমাজ সেবা মন্ত্রণালয়ের এ কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য রানা লায়লা হাফিজ বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সামাজিক প্রতিবন্ধী নারী ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে যৎসামান্য হলেও সহায়তার সুযোগ পেয়ে ’পূবালী ব্যাংক লিমিটেড’ ও ’হাফিজ মজুমদার ট্রাস্ট’ উভয়ই গর্বিত।

পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আব্দুল হালিম চৌধুরী বলেন, পূবালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরই দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করে থাকে। চলতি বছরেও বিভিন্ন খাতে পূবালী ব্যাংক ২২ কোটি টাকা অনুদান দিয়েছে বলে তিনি জানান।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসনে হাফিজ মজুমদার ট্রাস্টের বৃত্তিমূলক কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রমের অংশ হিসেবে ট্রাস্টের পক্ষ থেকে সামাজিক প্রতিবন্ধী নারীদের কারিগরী শিক্ষায় শিক্ষিত করণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক এরশাদুল হক, ঢাকা (দক্ষিণ) অঞ্চলের প্রধান ও মহা-ব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী, সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহা ব্যবস্থাপক মো: মশিউর রহমান খান, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সংগঠন ’আলোর পথে’ এর সচিব মোস্তফা শাহ জামান প্রমুখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট