১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
পরিবারের দাবি, পুলিশী হেফাজতে মারা গেছে
সিলেট নগরীর কাষ্টঘর থেকে আহত অবস্থায় উদ্ধার যুবকের ওসমানী হাসপাতালে মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম রায়হান আহমদ। সে নগরীর আখালিয়া নেহারিপাড়ার বাসিন্দা। পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি- আহত অবস্থায় যুবককে উদ্ধার করে ওসমানীতে নেয়ার পর তার মৃত্যু হয়।নিহতের স্বজন মো. হাবিবুল্লাহ জানিয়েছেন- ভোররাত চারটার দিকে তার রায়হান তাকে ফোন করে বলে- ‘আমারে বাচাও, টাকা লইয়া ফাঁড়িতে আও।’ এ সময় তিনি জানতে পারেন রায়হানকে বন্দরবাজার ফাড়িতে আটকে রাখা হয়েছে। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ফজরের নামাজ পড়ে পাশে ফাঁড়িতে ছেলের সন্ধানে গেলে ডিউটিরত কনস্টেবল তাকে জানায়- ‘সবাই ঘুমে। সকালে আসেন।’ হাবিবুল্লাহ জানান, সকালে গেলে বলে রায়হান অসুস্থ। ওসমানী মেডিকেলে যান।এরপর মেডিকেল হাসপাতালের মর্গে এসে দেখেন ছেলের লাশ। তিনি অভিযোগ করেন- তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে।তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে নগরীর স্টেডিয়াম মাকেটের শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে চাকুরি করতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জ্যোর্তিময় সরকার জানিয়েছেন, সকালে কাস্টঘর এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। কেউ কেউ বলছেন ছিনতাইকালে গণপিটুনিতে সে আহত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D