১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে দায়ের করা মামলায় বিশ্বনাথ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ নেতা-কর্মী জামিন পেয়েছেন। জেল হাজতে প্রেরণ করা হয়েছে দুই আসামীকে। রোববার আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা জানালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রাফিউল আলম ১৫ জনের জামিন মঞ্জুর ও দুই জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেল হাজতে প্রেরণ করা দুই জন হচ্ছেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহজান আহমদ।
জামিনপ্রাপ্তরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আলম, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, আনছার আলী,আমিনুর রহমান তুহেল, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন,ইমাম উদ্দিন ও নুরুল ইসলাম নিহাদ।
আসামী পক্ষে আইনজীবি ছিলেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জজ কোর্টের সিনিয়র এডভোকেট রেজাউল করিম, সিনিয়র এডভোকেট এ কে এম সমিউল আলম, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট সাদেক আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট রহমত আলী ও এডভোকেট মো ফুরাহিম হোসেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শায়েস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় (মামলা নং ০১/৪০) ডিজিটাল নিরাপত্তা( তথ্যপ্রযুক্তি) আইনে বিএনপির ২৩ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীদের মধ্যে ১৭ জন দেশে এবং বাকি ৬ জন বিদেশে অবস্থান করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D