২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে। আর মহামারি এই ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৭১ লাখ ২ হাজার ২৮১ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৪৬০ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ২০১ জন।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ১৬ হাজার ৬৫৯ জন। তাছাড়া মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ৩৬৬ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৪১৬ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান নয় নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ১৫ হাজার ১৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৬৪২ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D