সিলেটে সাইবার প্রতারক চক্রের ২ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

সিলেটে সাইবার প্রতারক চক্রের ২ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

সিলেটে সাইবার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় সিলেট নগরীর চৌকিদেখি থেকে মামুন মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সুনামগঞ্জ থেকে তার সহযোগী আফজল হোসেন ওরফে রিমনকে গ্রেফতার করা হয়। এছাড়াও, পলাতক অপর আসামি জাবেরকে গ্রেফতারে র‌্যাব অভিযান চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব। তারা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হ্যাকিং করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে প্রবাসী ও বিত্তবানদের কাছে অর্থ দাবি করতো বলে অভিযোগ রয়েছে।
র‌্যাব-৯ এর সিইও লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মোহাম্মদ শরিফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট