১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
৯ অক্টোবর ২০২০, শুক্রবার : বিপ্লবী ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার প্রথম সভাপতি (১৯৭৩ইং), সাবেক (ভাসানি) ন্যাপ নেতা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জিয়া পরিষদ সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ গুরুতর অসুস্থ অবস্থায় আগামী ১০ অক্টোবর শনিবার চিকিৎসার জন্য ভারত (চেন্নাই) রওয়ানা হবেন।
তিনি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুণগ্রাহী কর্মকর্তা কর্মচারী ও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের দোয়া ছেয়েছেন, যাতে সুস্থ হয়ে সকলের কাছে ফিরে আসতে পারেন। সিলেট সংবাদ’কে এ তথ্য জানান জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা।
এদিকে, সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জিয়া পরিষদ সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদের লিভারে অসুখ হয়েছে, বেশ কিছু দিন যাবৎ অসুস্থ। তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার সুস্থতা কামনা করে জেলা ও মহানগর এবং এর অধীন থানা ও পৌর শাখার সব নেতাকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D