১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৫টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ৭ এপিবিএন, সিলেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
এসএমপি সিলেটের কোতোয়ালি থানাধীন বাগবাড়ী, মধু শহিদ ও মেডিকেল রোডে ভেজালবিরোধী ও বাজার নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫টি দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭ এপিবিএন, আর্মড পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মাসুদুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D