১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
সিলেটের বিয়ানীবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কামরুল (২৪)। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার চান্দ আলীর ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তানভীর (১৭) পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে ছোট ভাই তানভীর (১৭) ও বড়ভাই কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীরের দায়ের কোপে কামরুল ঘটনাস্থলে মারা যায়।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘাতক তানভীর এখন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D