১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারী-শিশুদের উপর যৌন নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় দেশে গণধর্ষণ ও নারী-শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সিলেট সহ সারাদেশ জুড়ে গণধর্ষণের ঘটনায় সরকার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সরকারের মদদে সরকারদলীয় সন্ত্রাসীরা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্যাম্পাস গুলো থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বের করে দিয়ে সেখানে এখন ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণের ন্যক্কারজনক ঘটনাও ঘটছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। এক দেশে সরকারী দলের নেতাকর্মীদের জন্য এক আইন ও বিরোধী নেতাকর্মীদের জন্য আরেক আইন।’
বক্তারা আরও বলেন, ‘সম্প্রতি সিলেটের এমসি ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর প্রতি মধ্যযুগীয় কায়দায় যৌন নিপীড়নের ঘটনায় দেশের মানুষ বিস্মিত হয়েছে। সরকার দলের ক্ষমতার বলেই তারা এসব অপকর্ম করে যাচ্ছে। এটা শুধু সিলেট কিংবা নোয়াখালী জেলা নয়। গোটা দেশেই গণধর্ষণ ও ধর্ষণ ছড়িয়ে পড়েছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। সরকারদলীয় মন্ত্রী এমপি ও নেতারা যদি ধর্ষণের প্রশ্রয় দেয়া বন্ধ করেন তাহলে দেশে ধর্ষণ বলতে কিছু থাকবে না। নারী ও শিশুদের উপর অমানবিক আচরণ মেনে নেয়া হবে না। অবিলম্বে এর লাগাম টেনে ধরতে হবে। নারী-শিশু নির্যাতনের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি বাবু নিহার রঞ্জন দে, মহানগর সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর সহ-সভাপতি সুদীপ সেন বাপ্পু, সহ-সভাপতি আমির হোসেন ও ফাত্তাহ বকশী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম ও ১নং সদস্য শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মহানগগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, বিএনপি নেতা এভোকেট আহমদ রেজা, কয়েস আহমদ সাগর, মঞ্জুর হোসেন মঞ্জু, হেলাল উদ্দিন, উজ্জল রঞ্জন চন্দ, মোতাহির আলী মাখন, সুহেল আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, এনামুল হক শামীম, মকসুদুল করিম নোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মারুফ আহমদ টিটু, আব্দুল আহাদ, মহিলা দল নেত্রী আম্বিয়া বেগম, বিএনপি নেতা নুরুল ইসলাম, সুফিয়া খাতুন মনি, মিলি বেগম ও নাজমা বেগম, বিএনপি নেতা রফিক উদ্দিন, আলমগীর কবির মুন্না, জাবেদুল ইসলাম দিদার, এনামুল হক সোহেল, ছাত্রদল নেতা আব্দুল হাসিব, ফাহিম রহমান মৌসুম, আলী আকবর রাজন, দুলাল রেজা, আব্দুল মোমিন লস্কর ও রুবেল ইসলাম প্রমূখ। মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D