১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
সিলেট হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা শুরু করেছেন সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য প্রার্থী জাহেদ হাসান। গতকাল মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, মাইজগাও ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারবৃন্দের সাথে জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহেদ হাসান মত বিনিময় ও গণসংযোগ কালে ঘুড়ি প্রতীকে ভোট চেয়েছেন।
গণসংযোগ ও প্রচার প্রচারণা কালে ভোটার ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জাহেদ হাসান বলেন, আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডের সকল সমস্যা সমাধানে, সবাইকে নিয়ে এক সাথে কাজ করবো। তিনি বলেন, অতিতে সরকারের অর্থায়নে এই ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ হয়েছে, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে দ্বায়িত্বশীলতার সাথে কাজ করব ইনশাআল্লাহ। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সমাজসেবী মিছানুর রহমান মিজান, মালেকা বেগম মেম্বার, নুরুল ইসলাম, রুম্মান আহমদ, মাহমুদুর রহমান, জুয়েল মিয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D