ছাত্রদল নেতা মাসরুর রাসেলের মুক্তির দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

ছাত্রদল নেতা মাসরুর রাসেলের মুক্তির দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি

সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসলেকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এড. আশিক উদ্দিন, আব্দুল মান্নান, এড. এমরান আহমদ চৌধুরী মিলু, নাজিম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এড. হাসান পাটোয়ারী রিপন ও মাহবুবুল হক চৌধুরী ভিপি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশে চলছে ধর্ষণের মত নারকীয় কান্ড। সরকার সেদিকে খেয়াল না দিয়ে শুধু বিরোধী মতকে দমন নিপীড়নে ব্যস্ত। বিএনপি নেতারা বলেন, গায়েবী মামলা দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দমানো যাবে না। নেতৃবৃন্দ ছাত্রদল নেতা মাসরুর রাসেলের মুক্তির দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট