ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উজ্জ্বল দাস চিনু, অমিতাভ গোস্বামী নিলয়, শাহরিয়ার স্বপন, সুমা ঘোষ।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবী জানানো হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারীনির্যাতনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করা হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট