১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
সিলেটে এবার ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক দিলওয়ার ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে । সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ৪ নং রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়- শামীমাবাদ এলাকার ওই বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতো ওই নারী। শনিবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগিকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
এদিকে- ধর্ষণের ঘটনার খবর পেয়ে রোববার সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাড়ি পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক দিলওয়ার ও তার সহযোগি হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে সোমবার সকালে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করে। লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কামাল জানিয়েছেন- দিলওয়ার ওই মহিলাকে অস্ত্রের মুখে ধর্ষন করেছে। খবর পেয়ে পুলিশ দিলওয়ার ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে। মহিলা সোমবার ওসিসি থেকে ছাড়া পেয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D