|
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রাবাসে সরকার দলীয় ছাত্রদের ধারা গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা মাশায়েখ পরিষদ সিলেট। শুক্রবার বাদ জুমআ নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা ড. এ.এইচ.এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলেমে দ্বীন মুফতি মাওলানা আলী হায়দার, মাওলানা আলা উদ্দীন, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা ওলিউর রহমান সিরাজী, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মাসুদ আহমদ অনন্তপুরী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D