|
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের নাগরিক বৃন্দের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণফোরাম জেলা আহ্বায়ক এডভোকেট আনছার খান, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, উদীচী’র সভাপতি এনায়েত হাছান মানিক, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভূমি সন্তান এর আশরাফুল কবির, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্রনেতা সরুজ কান্তি দাশ, সনজয় শর্মা, ফাহিম আহমদ চৌধুরী, সিপিবি নেতা ফরহাদ হোসেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী ) পাঠচক্র ফোরামের মহিতোষ দেব মলয়, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, নিরঞ্জন দাশ খোকন, এডভোকেট রণেন সরকার রণি, এডভোকেট উজ্জ্বল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজের হোস্টেলে তরুণী ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভিযোগ উঠেছে, ধর্ষণকারীদের সাথে স্থানীয় প্রশাসনের যোগসাজশের বিষয়টি। জনমনে সন্দেহে তৈরি হয়েছে ধর্ষণের ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে।
বক্তারা সুষ্ঠু বিচারের স্বার্থে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র্যাবের হাতে হস্তান্তরের দাবি জানান। একই সঙ্গে তারা এমসি কলেজের দখলকৃত সকল ভূমি উদ্ধারের দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D