|
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
করোনাভাইরাস সংক্রমণরোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ লকডাউন ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণরোধে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত বিশ^বিদ্যালয় ক্যাম্পাস লকডাউনে থাকবে। এ সময় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাব বিকেল ৫টা থেকে বন্ধ রাখার জন্য বিভাগীয় প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে, ক্যাম্পাসে অবস্থানকারীদের ক্ষেত্রে এ আদেশ শিথিলযোগ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D