|
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০
সিলেটের এমসি কলেজে সংঘটিত দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী গণধর্ষণ মামলার আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার এবং নিরাপদ শিক্ষাঙ্গন ও নারীর জন্য নিরাপদ সিলেট এর দাবীতে উই আর ন্যাশনালিষ্ট এর আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
উই আর ন্যাশনালিষ্টের সভাপতি আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান পাবেলের পরিচালনায় উপস্থিত বক্তারা বলেন, গত কয়ক বছর থেকে শান্তির শহর সিলেটে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা কর্মীরা একের পর এক নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটিয়ে চলেছে। তাদের কারণে শিক্ষাঙ্গনে নারীদের রক্তাক্ত হতে হয়েছে, হতে হয়েছে ধর্ষিত। যা সিলেটের মাটিকে কলঙ্কিত করেছে। এখনই সময় এদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার। সিলেটের মাটিতে আর যেন এমন না হয় তার জন্য এদেরকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাহজালালের পূন্যভূমিকে নারীর জন্য আতঙ্কের জনপদ হতে দেওয়া যাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারকে নিশ্চিত করতে হবে নারীর নিরাপত্তা।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈনুদ্দিন আহমেদ মইনুল, তারেক আহমদ, মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, মুন্না ঘোষ, বদরুল ইসলাম নজরুল, ইমরান খান, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিব, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ইকবাল একাডেমির প্রিন্সিপাল শামীম আহমেদ, ছাত্রদল নেতা মকবুল হোসেন, ইবনে জাহান তানভীর, রুমান আহমেদ রাজু, আফরোজ আলী আফরোজ, ইয়াসিন হোসেন জয়, আশিকুর রহমান তারেক, ইকবাল হোসেন, আবদুল কালাম, ছাইদুল ইসলাম, এনাম আহমেদ, হাসান আহমেদ, মাহিন ইসলাম, জাহেদ আহমেদ, রাব্বি মিয়া, নাইম ইসলাম, রানা খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D