|
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসন দরিদ্র মানুষের মাঝে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জুড়ীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের বরাদ্দ থেকে উপজেলার ৩০০ জন অসহায় মানুষকে উপহার সামগ্রী দেয়া হয়। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি আয়োডিন যুক্ত লবণ, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সোয়াবিন তেল ও আধাকেজি নুডলস্ রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D