|
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম, পবিত্র গীতাপাঠ করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন রায় এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আশাহিদ আলী আশা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মোশাহিদ আলম মুরাদ।
আরও বক্তব্য রাখেন- দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক জাকারিয়া চৌধুরী, দিনরাতনিউজ’র সম্পাদক কাজল সরকার, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মুজাহিদ আলম চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, সাংবাদিক এসএম খোকন, সাইফুদ্দিন জাবেদ, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি হাসান চৌধুরী, মোফাজ্জল ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন রায়।
এছাড়া উপস্থিত ছিলেন- ক্লাবের সদস্য নাজমুল ইসলাম, সফিকুল ইসলাম নাহিদ, জাফর ইকবাল, নীরব তালুকদার, আর এইচ পাবেল, নবীগঞ্জ পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, তাতীলীগের সভাপতি ফারুক মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলমগীর চৌধুরী সালমান, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুহিনুর রহমান ওহি, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, রাশেদ মিয়া, আজিজুর রহমান সাফি, সাইফুর রহমান বাবু, ছাত্রদল নেতা কপিল মিয়া, আলামিন চৌধুরী, মো. সোহেদ, অষিশ দাস, আব্দুল আজিজ, এম ওবাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, তামিম চৌধুরী, নাদিম চৌধুরী, আব্দুল মালিক, জাকারিয়া, ইসমাম, সাগর মিয়া, নুরুল হক, এসএম খলিলুর রহমান বাবু প্রমুখ।
অভিষেক অনষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই। অনলাইনের মাধ্যমে বিশ্বের অনাচে কানাচে ঘটে যাওয়া সংবাদ মিনিটের মধ্যে সবার কাছে পৌঁছে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে মুহূর্তে ঘরে বসেই সংবাদ পাচ্ছি। তাই বর্তমান সময়ে ‘অনলাইন পত্রিকার বিকল্প নেই এবং অনলাইন সাংবাদিকরাই সেরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D