ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

Manual1 Ad Code

গোলাপগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শত শত জনতা গোলাপগঞ্জ পৌর সদর, বৈটিকর ও হেতিমগঞ্জে টায়ার জ্বালিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় ছোট বড় হাজার হাজার যানবাহন রাস্তার দু’পাশে আটকা পড়ে। দীর্ঘ অবরোধের ফলে রাস্তার দু’পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। ফলে হাজার হাজার যাত্রীরা দুর্ভোগের শিকার হন। এ সময় শত শত জনতা রাস্তায় ঢল নামে। খোঁজ নিয়ে জানাযায়, দীর্ঘদিন থেকে গোটা উপজেলায় চলছে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। এর প্রতিবাদে সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। গোলাপগঞ্জ বাঁচাও আন্দোলনের পক্ষে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী সাংবাদিক সম্মেলন করে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কর্মসূচী ঘোষণা করেন। ২৮ অক্টোবর রাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গোলাপগঞ্জ বাঁচাও আন্দোলন নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে গোটা উপজেলার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং বন্ধ এবং জরাজীর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের আশ্বাস দিলে ২৮ অক্টোবরের কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্র্তৃপক্ষ কোন কথা রাখেননি। তারা আগের মতোই গোটা উপজেলাকে অন্ধকার প্রকোষ্টে রাখা, ভয়াবহ লোডশেডিং অব্যাহত রাখেন। এতে চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ছাড়াও স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছেন মহা বিপাকে। বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে নামছে ধস। এতেই ফুঁসে উঠছেন সর্বস্তরের জনতা। শনিবার সন্ধ্যার পর হঠাৎ করে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা। তারা সিলেট-জকিগঞ্জ মহাসড়কের গোলাপগঞ্জ পৌর সদর, বৈটিকর ও হেতিমগঞ্জ চৌমুনী পয়েন্ট অবরোধ করে এ বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালিন সময় বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ কর্তৃপক্ষকে হুঁশিয়ারী করে বলেন লোডশেডিং বন্ধ না করলে উপজেলাবাসী আরো বড় ধরণের আন্দোলনে নামবে। এ সময় রাস্তায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ায় বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয়েছে মারাত্মক বিপাকে। রাত সাড়ে ৮টা গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, ওসি শিবলী ও বিশিষ্টজনরা বিষয়টি সমাধান করে দেয়ার আশ্বাস দিলে অবরোধ তোলে নেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code