|
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬
সিলেটের বিশ্বনাথে বাড়ির পুকুরে ডুবে সাদিয়া আক্তার নিহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার নিহা ওই গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানাযায়, মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন হঠাৎ দেখে সাদিয়া কোথাও নেই। খোজাখোজি করে না পেয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদারকে জানালে তিনি বিশ্বনাথ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ বাড়ির পুকুর থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনোজ প্রভাকর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D