সিলেটে বিদেশি মদ ভর্তি প্রাইভেট কার আটক

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

সিলেটে বিদেশি মদ ভর্তি প্রাইভেট কার আটক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার থেকে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এসব মাদক জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌণে ৯টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে নাজিরবাজারে প্রাইভেট কারটি (চট্ট মেট্রো-গ ১১-৩৩৬৬) রেখে এর চালক ও দুজন যাত্রী সঙ্গের মাইক্রোবাসটিতে চড়ে দ্রুত গতিতে পালিয়ে যান। এসময় স্থানীয়রা এসে কারটির পেছনের ডিগিভর্তি বিদেশি মদের অনেকগুলো কার্টন দেখে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানাপুলিশ এসে স্থানীয়দের সামনে কার্টন খুলে ও মদের বোতল গণনা করে এসব জব্দ করে।

স্থানীয় ইউপি সদস্য নজরুর ইসলাম মনির বলেন- নাজিরবাজারের দক্ষিণ পার্শে এখানে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকাল পৌণে ৯টার দিকে তারা দেখতে পান- সিলেট শহরের দিক থেকে বেপরোয়া গতিতে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার এসে তাদের সামনে কারটির চালক ও যাত্রীরা সেটি এখানে ফেলে রেখে সঙ্গের মাইক্রোবাসটিতে চড়ে পালিয়ে যান। পরে আমরা এসে কারের পেছনের অংশে বিদেশি মদের অনেকগুলো কার্টন দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে কার ও মাদকদ্রব্য জব্দ করে নিয়ে যায়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট