২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬১ হাজার ২৫১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৭৪১ জন। তবে সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৬৩২ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৯ জন করোনাভাইরাসে মারা গেছেন। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৪ জন।
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৮১ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ৫২ হাজারের বেশি মানুষ।
বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন করে মারা গেছে ১ হাজার ১৬৪ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৯০০ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ১ হাজার ২৫ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৭৮ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬০ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ
এদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে নতুন করে মৃত্যু হয়েছে ২৫৬ জনের। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৬৪ হাজার ৪১৪ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D