ভারতের জেলে মুসলমানদের সংখ্যা সব থেকে বেশি

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

ভারতের জেলে মুসলমানদের সংখ্যা সব থেকে বেশি

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর পক্ষ (‌এনসিআরবি)‌ থেকে সম্প্রতি সংশোধনাগার সংক্রান্ত তথ্যে আশংকা ছড়িয়ে পড়েছে। তথ্যে জানা গিয়েছে, দেশের জনসংখ্যায় যে পরিমাণ দলিত, আদিবাসী ও মুসলিমরা রয়েছেন তার চেয়ে অনেক বেশি রয়েছে জেলের ভেতর।

রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালের হিসেব মতো প্রান্তিক গোষ্ঠীগুলির মধ্যে মুসলিমরা এমন এক সম্প্রদায় যাদের সাজাপ্রাপ্ত হওয়ার চেয়ে বিচারের পর্ব বেশি চলে। দেশের মোট জনসংখ্যার ১৪.‌২ শতাংশ মুসলিম অথচ বন্দিদের মধ্যে মুসলিমদের সংখ্যা ১৬.‌৬ শতাংশ। বিচারাধীন রয়েছে ১৮.‌৭ শতাংশ। তবে বিচারাধীন মুসলিম বন্দির তুলনায় দলিত ও আদিবাসীদের অনুপাত একটু আলাদা।

ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভালপমেন্ট-এর প্রাক্তন প্রধান আন আর ওয়াসিনের মতে, ‘‌এই পরিংখ্যানই বলে দিচ্ছে যে আমাদের অপরাধ বিচার ব্যবস্থা শুধু জঘন্য নয় তা গরীদের জন্য একেবারেই করুণ। যাদের অর্থের প্রতিপত্তি রয়েছে তারা ভালো আইনজীবী দিয়ে সহজেই জামিন করিয়ে নেয় এবং তারাই ন্যায় বিচার পান। কিন্তু গরীবদের আর্থিক সঙ্গতি না থাকার জন্য ছোট ছোট অপরাধে তারা জড়িয়ে পড়ে দিনের পর দিন কারাগারেই থাকে।’‌

২০১৫ সালে বিচারাধীন বন্দির সংখ্যা ছিল ২০.‌৯ শতাংশ এবং ১৫.‌৮ শতাংশ মুসলিম বন্দি, যা ২০১৯ সালে হয়েছে ১৮.‌৭ শতাংশ। বিচারাধীন দলিত ও মুসলিমদের সংখ্যা বেশি উত্তরপ্রদেশে দেশে সবচেয়ে বেশি বিচারাধীন মুসলিম রয়েছে। সে প্রদেশে মোট মুসলিম বিচারাধীন রয়েছে ‌২১,১৩৯ জন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট