সিলেটের দুই ল্যাবে আরো ১০৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরো ১০৫ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে আরো ১০৫ জনের করোনাপজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে শাবির ল্যাবে ৭৯ জনের এবং ওসমানীর ল্যাবে আরো ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শাবির ল্যাব সূত্র জানায়, বুধবার সেখানে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ১৭ জন, মৌলভীবাজারের ১৭ জন এবং হবিগঞ্জের ২৪ জন রয়েছেন। ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় জানান, ওসমানী ল্যাবের একই দিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্ত সবাই সিলেট জেলার বাসিন্দা।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট