১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে প্রবাসী ও গনদাবি পরিষদের পক্ষ থেকে ফ্যান প্রদান করা হয়েছে। ২৬ আগষ্ট বুধবার সকালে যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুল মস্তফা’র জন্ম বার্ষিকী উপলক্ষে ৫ টি ফ্যান ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের পক্ষ থেকে ১টি ফ্যান জামে মসজিদ প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, বিশিষ্ট ব্যাবসায়ী লিপন আহমদ, সমাজসেবী মিজানুর রহমান মিজান, তেতলী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি রিয়াজ মিয়া, দৈনিক একাত্তরের কথা’র দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ। উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, সহ সেক্রেটারী হারুন মিয়া, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান। মসজিদ পরিচালনা কমিটির সদস্য- দাউদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল ইসলাম, মুহিন আহমদ এলো, আহবাব হোসেন কয়েছ, সেবুল আহমদ, সমাজকর্মী আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃতদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ। বক্তারা বলেন, আল্লাহর ঘর মসজিদ, এখানে মুসল্লিগন জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদের উন্নয়নে যারা সহযোগিতা করেন তারা ইহকাল ও পরকালের সওয়াব হাসিল করেন। বক্তারা তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে প্রবাসী মস্তফা ও গনদাবি পরিষদ নেতা মিজান ফ্যান প্রদান করায় তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন তাদের মত সমাজের বিত্তবানরা মসজিদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D