দক্ষিণ সুরমায় ইয়াবা’সহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

দক্ষিণ সুরমায় ইয়াবা’সহ মাদক বিক্রেতা আটক


দক্ষিণ সুরমার লাউয়াই ওমর কবুল এলাকা থেকে ৭৪ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়। আটক মো. সেলিম মিয়া (৪০) হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ উপজেলার সাদুরবাজার এলাকার মো. মগলী মিয়ার ছেলে। সে বর্তমানে লাউয়াইস্থ দুলাল মিয়ার কলোনিতে ভাড়া থাকে।

পুলিশ জানায়, সেলিম পেশাগত মাদক ব্যবসায়ী এবং সে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট খুচরা হিসেবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে।

তার বিরুদ্ধে সিলেট দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মামলায় (এফ আই আর নং-১৯/১৪৩- ১৫ জুন, ২০১৯) আদালতে বিচার চলছে এবং আটকের ঘটনায় তার বিরুদ্ধে আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট