১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার কাজী এস্পারাগাসে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের মিশ্রণ এবং অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে এসব জরিমানা করা হয়। এ সময় একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ফুডস ফর ফ্রেন্ড নামক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ঐ অভিযোগকারীকে ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন অপরাধে সল্ট বে ১০ হাজার, মি ব্লেন্ডার ৫ হাজার, ফ্লেইম অফ ১০ হাজার টাকা এবং দিল্লি দরবার নামক প্রতিষ্ঠানকে আরো ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এএসপি আফসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D