১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের সামন থেকে পরিত্যক্ত একটি অ্যাম্বুলেন্স ( ঢাকা মেট্রো-ছ-১১-১০৭৬) থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে র্যাব-০৯।
শনিবার (২২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।
তিনি জানান, অ্যাম্বুলেন্স থেকে উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ঔষধ জব্দ করা হয়। জব্দৃকত ঔষধের বাজার মূল্য ২০ লাখ টাকা। শুক্রবার (২১ আগস্ট) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার ল্যাফটেন্টে কর্ণেল আবু মুছা শরীফুল ইসলাম পিএসসি,এএসসি এর নেতুত্বে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি নাহিদ হাসান সমন্বয়ে র্যাব এ অভিযান চালায়।
পরবর্তীতে র্যাব অ্যাম্বুলেন্সসহ জব্দকৃত ভারতীয় ঔষধ সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D