সুনামগঞ্জ থেকে লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার করলো এয়ারপোর্ট থানা পুলিশ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

সুনামগঞ্জ থেকে লুন্ঠিত মোটরসাইকেল উদ্ধার করলো এয়ারপোর্ট থানা পুলিশ


সুনামগঞ্জ শহর থেকে লুট হওয়া মোটরসাইকেল’সহ দুই আসামীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের আব্দুর রশিদ মার্কেটের সামনে থেকে দুই আসামীসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। আসামীদ্বয় হলো সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের রেনু মিয়ার ছেলে আরিফুল ইসলাম রাসুম (১৯) ও সুনামগঞ্জ সদর উপজেলার কালীবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক(২১)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানায় দায়েরকৃত একটি মামলার দুই আসামী সুনামগঞ্জ সদরে আছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জগৎ জ্যোতি অভিযানে নামেন। সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় লুন্ঠিত মোটরসাইকেল’সহ (ইগনেটর-১২৫ সিসি যাহার রেজিঃ নং-সিলেট-হ-১১-৬৪১৯) তাদের গ্রেফতার করে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট