এয়ারপোর্ট বাইপাসে র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

এয়ারপোর্ট বাইপাসে র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর এয়ারপোর্ট বাইপাস এলাকা থেকে ২০১ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ওই মহিলার নাম শিউলি আক্তার। সে গোয়াইনঘাটের বিত্তরগুল গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্পের) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির এয়ারপোর্ট থানাধীন বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট