১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০
সিলেটের পাথর কোয়ারী সমূহ সচল করে কর্মহীন হয়ে পড়া লাখো মানুষের জীবিকা নির্বাহের পথ সুগম করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী নিয়ে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহকারী ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এর সাথে এক সৌজন্য সভায় মিলিত হন।
ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন নূর এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ সিলেটের পাথর কোয়ারী সমূহে পাথর আহরন বন্ধ থাকায় এ অঞ্চলের লাখো শ্রমজীবি মানুষের দুঃখ দূর্দশার কথা পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন। তা ছাড়া পাথর আহরন বন্ধ থাকায় দেশের নির্মান শিল্পে সংকট সহ পাথর ব্যবসায় সম্পৃক্ত সিলেটের প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়িদের অসহায়ত্বের কথা মন্ত্রীকে অবগত করেন।
পররাষ্ট্রমন্ত্রী নেতৃবৃন্দের কাছ থেকে বিদ্যমান সংকটের কথা অবগত হয়ে সরকারী নীতিমালার আলোকে পাথর সংশ্লিষ্ঠ জীবিকা সচলে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতিএ টি এম শোয়েব,সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা,ডাইরেক্টর মাসুদ আহমেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট তামিম আহমদ,ডাইরেক্টর আতিকুর রহমান , কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, বিমানবন্দর থানা স্টোন ক্রাশার মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন,সালুটিকর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকলাল আহমদ,জাফলং স্টোন ক্রাশার মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন লিপু,বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী মোঃ রফিকুল ইসলাম, আজির মিয়া,শাব্বির আহমদ,ইদ্রিস আলী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D