সিলেট বেতারে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

সিলেট বেতারে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি নগরীর মিরেরময়দানস্থ বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তথ্যমন্ত্রী বেতার কেন্দ্রে পোঁছালে সকল কর্মকর্তারা তাকে স্বাগত জানান। উল্লেখ্য, আজ দুপুরে বিমানযোগে সিলেটে আসেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রীর একান্ত সচিব আরিফ নাজমুল হাসান জানিয়েছেন, বেতার পরিদর্শন পর মন্ত্রী সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বেলা আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করবেন তথ্যমন্ত্রী। পরে রাত ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে ফের ঢাকায় ফিরে যাবেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট