সিলেটে পোনামাছ অবমুক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

সিলেটে পোনামাছ অবমুক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে পোনামাছ অবমুক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও ২০২০-২১ সালের অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে ৩২০ কেজি পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় প্রধান অতিথির ব্যক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেউই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। আমরা চাই সবার বিচার হোক। কোন কোনো ঘটনা ঘটে যায়, তবে ঘটে গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের পর ‘বহির্ভূত হত্যাকাণ্ড’ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেট সিটি  কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা  মহিলা ভাই চেয়ারম্যান শামীমা আক্তার,  খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি ও সদর উপজেলা যুবলীগ নেতা মো.ইকলাল আহমদ প্রমুখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট