সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

সিলেট নগরের জিন্দাবাজারের হোটেল সবুজ বিপনীতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ৫ নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সুনামগঞ্জ জেলার সদর উপজেলার নারকিলা গ্রামের মনিন্দ্র দাসের ছেলে মুকুল দাস (৩৪) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সাদরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে মতিন মিয়া (২৩)। তবে আটক পাঁচ নারীর নাম জানায়নি পুলিশ।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম মিঞা।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট