১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
করোনায় সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নগরীর মানিকপীর রহ কবরস্থানে জিয়ারত করতে যান। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কামরানের জানাযায় অংশ নিতে পারেননি সংগঠনের কেন্দ্রীয় কোন নেতা কিংবা সরকারের মন্ত্রী পর্যায়ের কেউ।
তিনদিনের সফরে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি। আজ ও আগামীকাল সিলেটে কয়েকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D