শাহপরান জামে মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা খলিলুর রহমানের ভাইয়ের ইন্তেকাল

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০

শাহপরান জামে মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা খলিলুর রহমানের ভাইয়ের ইন্তেকাল

হযরত শাহপরান রহ. জামে মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা খলিলুর রহমান হাজীসাব হুজুরের ছোট ভাই কলিম উদ্দিন গতকাল বুধবার ( ১৯ আগস্ট ) রাত ৯টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা, আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১১টায় কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য মরহুমের মামাতো ভাই ফরিদ উদ্দিন সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট