১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম, পনেরো আগষ্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাঙালি জাতির ভাগ্যের চাকাকে পিছিয়ে দিয়েছিল, বাংলাদেশকে বিশ্বে কলঙ্কিত করেছিল জাতি কোনদিন তাদের বংশধরদেরও ক্ষমা করবেনা। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবীত হয়েছিল গোটা দেশ। সেই আদর্শকে বুকে ধারণ করে প্রত্যেক নাগরিককে প্রকৃত দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান, সাহসী ও ত্যাগী দেশকর্মী হতে হবে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন থেকে যারা শিক্ষা গ্রহন করবে তারা কখনো দুর্নীতিবাজ হতে পারে না। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় নগরীর দরগামহল্লায় বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর শ্রমিকলীগ সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সংগঠনের উপদেষ্টা সদস্য ও এম সি কলেজ ছাত্র সংসদের সাবেক এ জি এস তোফায়লে আহমদ, কলামিস্ট সারোয়ার কবির, কাজী সৈয়দ মোজাম্মিল উদ্দিন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগরে যুগ্ম আহবায়ক এডভোকেট মামুন রশিদ, সংগঠনের উপদেষ্টা সদস্য ও আওয়মীলীগ নেতা হেলাল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও সাবেক ছাত্র নেতা মোঃ হারুন লোদী, দৈনিক আজকের পত্রিকার সিলেট ব্যুরোচীফ ও সংগঠনরে সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইসলাম উদ্দিন মহরী, মহানগর আওয়ামীলীগ নেতা শেখ আক্তারুজ্জামান আক্তার, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন জাকির, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও সংবাদকর্মী ইয়াকুব আহমদ, নাট্য অভিনেতা ও সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ দুর্জয়, ইশতিয়াক আহমদ, রাব্বী সামাদ, আদিল আফছর, শিপু আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফয়সল আহমদ এবং দোয়া পরিচালনা করেন শাহজালাল (র:) জামে মসজিদের মোয়াজ্জিন মৌলানা জসীম উদ্দীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D