ছাতকে পাথর শ্রমিকদের সাথে সংঘর্ষে ৩ বিজিবি সদস্যসহ আহত ১৫

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

ছাতকে  পাথর শ্রমিকদের সাথে সংঘর্ষে ৩ বিজিবি সদস্যসহ আহত ১৫

ছাতকে চোরাই পথে পাথর উত্তোলনে বাঁধা দেয়ার ঘটনায় পাথর শ্রমিকদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষে ৩ বিজিবি সদস্যসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হবার খবর পাওয়া গেছে । আহতরা প্রাইভেট চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।  মঙ্গলবার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রতনপুর গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী বাইরং নদীর তীরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর গ্রামের আহমদ আলী, পেয়ারা মিয়া ও ফুল মিয়ার নেতৃত্বে প্রায়ই বাইরং নদী থেকে অবৈভাবে সিঙ্গেল পাথর উত্তোলন করা হয়। একইভাবে মঙ্গলবার ভোর রাতে বাইরং নদীতে ১৫-২০জন শ্রমিক চোরাই পথে পাথর উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পাথর উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের ধাওয়া করে। এসময় পাথর শ্রমিকরা পাল্টা ধাওয়া দিলে বিজিবি সদস্যদের সাথে পাথর শ্রমিকদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম  বিজিবি সদস্য কাওছার,জাহাঙ্গীর  সহ ১৫ ব্যক্তি আহত হয়। এক পর্যায়ে চোরাই পথে পাথর উত্তোলনকারী শ্রমিকরা আত্মরক্ষার্থে পালিয়ে যায়। এসময় গ্রেফতারের ভয়ে আহত পাথর শ্রমিকরা পালিয়ে পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় চিকিৎসা নিতে চলে যায়।  আহত নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিমসহ ২ বিজিবি সদস্য প্রাথমিক চিকিৎিসা নিয়েছেন। নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম জানান, বাইরং নদী থেকে চোরাই পথে পাথর উত্তোলনে বাঁধা দিলে পাথর উত্তোলনে নিয়োজিতরা বিজিবি সদস্যদের উপর আকস্মিক  হামলা চালায়। এসময় তিনিসহ ক্যাম্পর ২  সদস্য আহত হয়। তিনি জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।ক্যাম্প  কমান্ডার আব্দুল হালিম বাদী হয়ে স্থানীয়  ২১ জনের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি  সূত্রে  জানা গেছে।

ছাতক থানার অফিসার ইন চার্জ মোস্তফা কামাল জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট