১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা। সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তা কিংবা জনপ্রতিনিধি; রেহাই পাচ্ছে না প্রায় কেউই করোনার থাবা থেকে। এবার করোনার আক্রান্ত হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
সোমবার (১৭ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে। এর আগে উপসর্গ দেখা দেয়ায় সকালে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন তিনি।
করোনা পজিটিভ আসলেও তিনি বর্তমানে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার।
উল্লেখ্য, এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত দেড় শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করেনা জয় করে কাজে যোগ দিয়েছেন ১২২ এর অধিক সদস্য।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D