মঙ্গলবার স্মারকলিপি প্রদান করবে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

মঙ্গলবার স্মারকলিপি প্রদান করবে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’

সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক ষ্টিয়ারিং কমিটির মুলতবি সভা সোমবার সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় লেইছ সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক কমিটির সভাপতি মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, চঞ্চল মাহমুদ ফুলর, আলহাজ্ব আব্দুস ছাত্তার, দিলোয়ার রানা, ছয়েফ খান, নজরুল হোসেন, নুরুল ইসলাম সুমন, আব্দুল বাছিত, আমন্ত্রিত হিসেবে আব্দুল ওয়াহিদ, সাহাদ উদ্দিন দুলাল, সোহেল রানা প্রমুখ।

সভায় ‘সদর দক্ষিণ নাগরিক ষ্টিয়ারিং কমিটির পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট