১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্য বিধি মেনে আজ সোমবার (১৭ আগস্ট) থেকে সিলেটের গোয়াইঘাট উপজেলায় তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভারতে লকডাউন ঘোষণার পর থেকেই দেশের অন্যান্য স্থল বন্দরের মতো গত ১৯ মার্চের পর থেকে তামাবিল স্থল বন্দরের কার্যক্রমও বন্ধ ছিল।
তবে কয়েক দিন ধরে স্থল বন্দরের ব্যবসায়ী সংগঠন এবং প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কয়েকটি বিধি নিষেধ মেনে এই স্থল বন্দরটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। চালু হওয়ার পর আজ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভারতীয় পাথরবাহী ৩টি এবং ফলবাহী ১টিসহ মোট ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে পুরোদমে আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলে তামাবিল কাস্টমস সূত্রে জানা গেছে।
তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সেদু জানান, র্দীঘদিন ধরে আমদানি রফতানি বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা বেশ বড় ধরণের ক্ষয়ক্ষতির সম্মূখীন হয়ে পড়েছেন। শুধু ব্যবসায়ী নন দিশেহারা হয়ে পড়েছেন তামাবিল স্থল বন্দর সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক। এই স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকায় ব্যবসায়ী এবং শ্রমিকদের পাশাপাশি বিগত পাঁচ মাসে প্রায় ৩৫ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।
এ বিষয়ে তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সজিব মিয়া বলেন, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে এই বন্দর দিয়ে ফের আমদানি রফতানি চালু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে স্থল বন্দর প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় পণ্য নিয়ে আসা ভারতীয় প্রতিটি ট্রাককে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে। ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় বাধ্যতামূলক ভাবে স্যানিটাইজ করা হবে। এছাড়াও তামাবিল ইমিগ্রেশনে নিয়োজিত মেডিকেল টিম ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর তাদেরকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে বলেও তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D