১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
বিশ্ব মহামারী কভিড-১৯ সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের জনসাধারণের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব বিস্তার করেছে। এ কঠিন সময়ে শেভরন তার প্রতিবেশী কমিউনিটির পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে একাধিক ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত শেভরন বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকা, নবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অধিবাসীদের মাঝে সাড়ে ৫ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরন করে। বিতরণকৃত প্যাকেটে চাল, ডাল, আলু, রান্নার তেল, গায়েমাখা ও কাপড় ধোয়া সাবান ছিল। উক্ত ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী আফসার বিশ্বজিৎ কুমার পাল।
ইতোপূর্বে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে একটি আনুষ্ঠানিক ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে শেভরনের জালালাবাদ গ্যাস ফিল্ড সংশ্লিষ্ট দুটি ওয়াডের্র অধিবাসীদের মাঝে ৩ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিটি কর্পোরেশনের চীফ মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম। একই কর্মসূচির আওতায় ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ বিভাগ পরিচালিত ’কুসুম কলি’ নামক নয়টি স্লাম স্কুলে অধ্যয়নরত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেও ৩শ’ প্যাকেট বিতরণ করা হয়। ইভেন্টে শেভরন বাংলাদেশের কর্পোরেট এফেয়ার্স বিভাগের পরিচালক ইসমাইল চৌধুরী ঢাকা লেডিজ ক্লাবের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফয়েজুন্নেসা মুনার কাছে উক্ত প্যাকেটগুলো হস্তান্তর করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D